ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে দাপুটে জয় ঢাকার

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির অলরাউন্ডার নৈপুন্যে পর এভিন লুইসের ব্যাটিং ঝলকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের দশম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট সিক্সার্সকে। এই নিয়ে ৩ খেলায় দ্বিতীয় জয়ের স্বাদ পেল ঢাকা। আর পঞ্চম ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ নিলো সিলেট।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং-এ নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সিলেট। ৫৩ রান তুলতেই নবম উইকেট হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় তারা। প্রথমবারের মত এবারের বিপিএলে খেলতে নামা আফ্রিদি ও নারাইন সিলেটের মেরুদন্ড ভেঙ্গে দেন সিলেটের। দু’জনের মিলে ৭টি উইকেট নেন। এর আগে শুরুতে ২ উইকেট নিয়ে সিলেটকে ব্যাক ফুটে ঠেলে দিয়েছিলেন ঢাকার পেসার আবু হায়দার রনি।

নবম উইকেট পতনের পর দশম উইকেটে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সিলেটকে অল্প রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন দুই টেল এন্ডার আবুল হাসান রাজু ও তাইজুল ইসলাম। আবুলের ২৬ বলে অপরাজিত ৩০ ও তাইজুলের ২০ বলে ১৬ রানের কল্যাণে শেষ পর্যন্ত অল্প রানে গুটিয়ে যাবার লজ্জা এড়ায় সিলেট। ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রান করে তারা। আবুলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিলো। ঢাকার আফ্রিদি ১২ রানে ৪ ও নারাইন ১০ রানে ৩ উইকেট নেন।

১০২ রানের জয়ের লক্ষ্যটা তাড়াতাড়ি স্পর্শ করতে শ্রীলংকান কুমার সাঙ্গাকারার পরিবর্তে ওপেনার হিসেবে শুরু করেন আফ্রিদি। অপরপ্রান্তে তার সঙ্গী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি ব্যাটসম্যান লুইস। উইকেটের চার পাশে ছক্কার ফুলঝুড়ি ফুটান আফ্রিদি। এতে ২৩ বলেই ৫০ রান পূর্ণ হয় ঢাকার।

তবে পঞ্চম ওভারের প্রথম বলে লেগ বিফোর ফাঁদে পড়ে আউট হন আফ্রিদি। ৫টি ছক্কা ও ১টি চারে ১৭ বলে ৩৭ রান করেন তিনি। আফ্রিদিকে শিকার করার পরের ডেলিভারিতেই তিন নম্বরে নামা দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টকে শুন্য রানে বিদায় দেন সিলেটের ইংলিশ মিডিয়াম পেসার টিম ব্রেসনান।

এরপর লুইসের সাথে তৃতীয় উইকেটে জুটি বেঁধে ৭৩ বল বাকী থাকতেই ঢাকার জয় নিশ্চিত করেন অধিনায়ক সাকিব আল হাসান। ২টি চার ও ৫টি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৪৪ রান করেন লুইস। ১১ বলে ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব।

সংক্ষিপ্ত স্কোর :

সিলেট সিক্সার্র্স : ১০১/৯, ২০ ওভার (আবুল ৩০*, তাইজুল ১৬*, আফ্রিদি ৪/১২)।
ঢাকা ডায়নামাইটস : ১০৬/২, ৭.৫ ওভার (লুইস ৪৪*, আফ্রিদি ৩৭, ব্রেসনান ২/২০)।
ফল : ঢাকা ডায়নামাইটস ৮ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : শহিদ আফ্রিদি (ঢাকা ডায়নামাইটস)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফ্রিদির অলরাউন্ড নৈপুন্যে দাপুটে জয় ঢাকার

আপডেট সময় ১১:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭