ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে: ওয়াহহাব মিঞা

অাকাশ জাতীয় ডেস্ক:

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে। শনিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধিত হওয়া নতুন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

আইনজীবীদের আদালতের আইন কর্মকর্তা উল্লেখ করে আবদুল ওয়াহহাব মিঞা বলেন, গত ২৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখা গেছে, আইন পেশার মানুষরা দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন।

‘যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য পূর্বশর্ত। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করতে হবে। একটি প্রচলিত প্রবাদ হলো, যেখানে আইনের শাসন পতন হয়, সেখানে স্বৈরাচারের উত্থান হয়’, বলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

‘সংবিধান অনুযায়ী, সুপ্রিম কোর্টের ওপর আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব ন্যস্ত রয়েছে। এ ক্ষেত্রে বারের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ’, যোগ করেন আবদুল ওয়াহহাব মিঞা। অর্থের পেছনে না ঘুরে আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল হতে আইনজীবীদের পরামর্শও দেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইন পেশায় ঢোকার আগে বয়স নির্ধারণ করে দেওয়া উচিত। অনেকেই অন্য পেশায় থেকে আইন পেশার সনদ নেন, যা ঠিক নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা নিশ্চিত করতে হবে: ওয়াহহাব মিঞা

আপডেট সময় ১০:৪৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭