ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

প্রধান বিচারপতির পদত্যাগপত্র বঙ্গবভনে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্র জমা দিয়েছেন। শনিবার তার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব। ছুটিতে থাকা প্রধান বিচারপতি এসকে সিনহা শুক্রবার সিঙ্গাপুর থেকে কানাডা গেছেন। চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া থেকে গত সোমবার রাতে তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

কানাডা যাওয়ার পথে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনে শুক্রবার তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্রটি জমা দিয়েছেন। ওই পদত্যাগপত্রটি আজ বঙ্গভবনে এসে পৌঁছেছে। এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

অসুস্থতার কারণ দেখিয়ে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ঢাকা ত্যাগের পূর্বে এক খোলা চিঠিতে বিচারপতি সিনহা দাবী করেন তিনি অসুস্থ নন। ছুটি শেষে তিনি দেশে ফিরে আসবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।

বেশ কিছুদিন সস্ত্রীক অস্ট্রেলিয়ায় তার বড় কন্যার বাসায় অবস্থানের পর গত সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালে তিনি চারদিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এক অজানা কারণে তিনি দেশে না ফিরে কানাডায় উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করেন। কানাডায় যাওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেন বলে পারিবারিক সূত্র জানায়।

উচ্চ আদালতের বিচারপতি অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল ঘোষণা করে গত জুলাই মাসে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বাতিলের পূর্ণাঙ্গ রায়ে রাষ্ট্র, সমাজ, রাজনীতি, নির্বাচন কমিশন, সংসদ ও বিচারব্যবস্থা নিয়ে নানা পর্যবেক্ষণ দেন প্রধান বিচারপতি এস কে সিনহা। রায়ের ওই পর্যবেক্ষণ নিয়ে প্রধান বিচারপতির সমালোচনায় সরব হন সরকার দলীয় মন্ত্রী-নেতারা। এমনকি এসব পর্যবেক্ষণ স্বতঃপ্রণোদিত হয়ে প্রত্যাহারের জন্য প্রধান বিচারপতির প্রতি দাবি জানানো হয়। রায় নিয়ে এই টানাপড়েনের মধ্যেই ১৩ অক্টোবর এক মাসের ছুটিতে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় বিদেশে বসে তিনি পদত্যাগ করলেন।

তার অনুপস্থিতিতে গত এক মাস ধরে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যৈষ্ঠ বিচারক বিচারপতি আবদুল ওয়াহ্‌হাব মিঞা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

প্রধান বিচারপতির পদত্যাগপত্র বঙ্গবভনে

আপডেট সময় ১০:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭