ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বাসই হচ্ছে না হাথুরুসিংহে চলে যাচ্ছেন: মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের লঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের সংবাদ প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা, জন্ম নিয়েছে অনেক প্রশ্নের। কারণটাও অবশ্য যৌক্তিক।

বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল কোচ তিনি। লঙ্কান এই কোচের হাত ধরেই সাফল্যের ধারায় ধরে রেখেছে টাইগাররা। কিন্তু হঠাৎ করে তার চলে যাওয়ার খবরে অন্যদের মতো অবাক জাতীয় দলের অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজও।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে এসে মিরাজ বলেন, ‘আসলে ডিসিশনটা হঠাৎ করে। অবাক করার মতো। আসলে আমি ওই রকমভাবে শিউর না। কাল শুনতে ছিলাম যে উনি চলে যাচ্ছেন। টিমটাকে উনি খুব ভালোভাবে হ্যান্ডেলিং করছিলেন। ওই ভালো বলতে পারবেন, কেনো যাচ্ছেন।

হয়তো উনি ভালো মনে করছেন। ’

এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতা হাথুরুসিংহের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, ‘আমাদের কাছে ওইভাবে কখনো মনে হয়নি। আমি বিশ্বাসই করতে পারতেছি না। হঠাৎ করে সিদ্ধান্তটা আসছে। এখনো অনেকে সিরিয়াস না যে উনি চলে যাচ্ছেন। ওই রকমভাবে আলোচনা হয়নি আমাদের মধ্যে। ’

২০১৪ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর হাথুরুসিংহের অধীনে বাংলাদেশ ২১টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ২৯টি টি-টুয়েন্টি খেলে। এর মধ্যে ৬টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টিতে জয় পায় বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি ছিল এই লঙ্কান কোচের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বাসই হচ্ছে না হাথুরুসিংহে চলে যাচ্ছেন: মিরাজ

আপডেট সময় ১১:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭