ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে: চুমকি

অাকাশ জাতীয় ডেস্ক:

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য করা হবে। সরকারের কূটনৈতিক সফলতায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও এ ব্যাপারে কাজ করছে। শুক্রবার সকালে সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ ‘ফিমেল একাডেমী’ প্রাঙ্গণে কারিগরি প্রশিক্ষণার্থীদের জন্য একাডেমিক ও আবাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শেখ হাসিনা শুধু দেশের মানুষের জন্য নয়, বিশ্বের নির্যাতিত মানুষের জন্যও কাজ করছেন এ কথা উল্লেখ করে চুমকি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মানবতার এক অনন্য নজির স্থাপন করেছেন।

নারীর ক্ষমতায়নে প্রতিমন্ত্রী বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, নারীদের কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে সরকার বিশেষভাবে কাজ করে যাচ্ছে। মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে হলে নারীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে ও ওয়ানস্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার সৈয়দা শাহনাজ মঞ্জুরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ ফি-মেল একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ নওয়াজ দিলরুবা খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পি কে চৌধুরী, কর্মসুচি পরিচালক জিলাল উদ্দিন, দিরাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুদ্দিন ইকবাল অনুষ্ঠানে বক্তৃতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করছে: চুমকি

আপডেট সময় ১২:৩০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭