ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার কমাতে কাজ করা হচ্ছে: মায়া

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার প্রাকৃতিক দুর্যোগে মানুষের মৃত্যুর হার এক অঙ্কের কোঠায় নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে। তিনি শুক্র মচাঁদপুরে একটি আশ্রয়কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

দেশের উত্তরাঞ্চল ও হাওড় এলাকায় পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মান করা হবে জানিয়ে তিনি বলেন, নতুন আশ্রয়কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী-বেসরকারী অবকাঠামো মিলে নির্ধারিত সময়ে আশ্রয়কেন্দ্রের লক্ষমাত্রা অর্জিত হবে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, এ বছরের উপকূলীয় ঘূর্ণিঝড় মোরায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে হলেও সরকারের ব্যাপক পূর্বপ্রস্তুতির কারনে জানমালের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। প্রায় সাড়ে ছয় লাখ লোককে একদিনের মধ্যে আশ্রয়কেন্দ্রে আনতে হয়েছিল।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে ৩২টি জেলায় সংগঠিত বন্যায় উত্তরাঞ্চলে আশ্রয়কেন্দ্রের চাহিদার তুলনায় অপ্রতুল মনে হলেও কেউই আশ্রয়হীনভাবে খোলা আকাশের নিচে ছিলনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর হার কমাতে কাজ করা হচ্ছে: মায়া

আপডেট সময় ১২:২৫:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭