ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

নতুন নিয়মে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

যাত্রার শুরুতেই রেল স্টেশনে পাসপোর্ট-ভিসা, কাস্টমস পরীক্ষার কাজ সেরে নতুন নিয়মে যাত্রা শুরু করেছে ঢাকা-কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস। আজ (শুক্রবার) থেকে নতুন এ নিয়ম চালু হয়েছে। সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে এই সার্ভিস পরিদর্শনে যান রেলমন্ত্রী মুজিবুল হক।

এসময় রেলমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় রেলখাত এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ট্রেন ছাড়ার প্রান্ত এবং শেষে কাস্টমস এবং ইমিগ্রেশন কার্যাদি সম্পন্ন হচ্ছে। এতে করে যাত্রার সময় ২ ঘণ্টা কম লাগবে। যাত্রীদের হয়রানিও কমে যাবে।

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন বলেন, খুলনা-কলকাতার মধ্যে ‘বন্ধন’ এক্সপ্রেস ট্রেনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এতে খুলনা-কলকাতা আসা যাওয়া করতে পারবেন সহজেই।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে এবং কাস্টমসের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মৈত্রী ট্রেন বর্তমানে সপ্তাহে ৬ দিন ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করছে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

নতুন নিয়মে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

আপডেট সময় ১১:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭