ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষক সিজারসহ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে পুলিশ: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুবাশ্বার হাসান সিজার ও সাংবাদিক উৎপল দাসসহ যারা অপহরণ বা নিখোঁজ হয়েছেন, পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে। এ কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তার মতে, নিখোঁজদের উদ্ধার করতে পারলে প্রত্যেকটি অপহরণের মূল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর পুলিশলাইনের নবনির্মিত গেট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, দেশে নিখোঁজের ঘটনা ঘটলে আমরা মামলা নিই। এর পর উদ্ধার তৎপরতা শুরু করি। অপহরণের ঘটনার মধ্যে শতভাগ না হোক অন্তত ৭৫ ভাগ অপহৃতকে পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়েছে বলেও জানান পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। এ সময় শিক্ষক সিজার ও সাংবাদিক উৎপলসহ নিখোঁজদের উদ্ধারের বিষয়ে শহীদুল হক বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমরা নিখোঁজদের উদ্ধারে কাজ করছি। এ সময় দেশের আইনশৃঙ্খলা ভালো আছে বলেও মন্তব্য করেন আইজিপি।

উল্লেখ্য, চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়াসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে দুদিনের সফরে শুক্রবার সকালে চাঁদপুরে আসেন আইজিপি। শনিবার সকালে শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষক সিজারসহ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে পুলিশ: আইজিপি

আপডেট সময় ১১:৪০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭