ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বার্সেলোনা ছেড়ে যে ক্লাবে যেতে চান মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বার্সেলোনার প্রাণ ভোমরা  লিওনেল মেসির সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে  এ মৌসুমে। বর্সার পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও তিনি সম্মত হননি। এছাড়া গুঞ্জন রয়েছে চলতি বছরের শুরু থেকে মেসি বিভিন্ন ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি আর্জেন্টিনার টিওয়াইসি স্পোটর্সকে দেয়া সাক্ষাৎকারে শৈশবের নিউওয়েলের ওল্ড বয়েজে (আর্জেন্টিনার ক্লাব) ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন মেসি। ৩০ বছর বয়সী এ আর্জেন্টাইন বলেন, আমি সবসময় নিউওয়েলে খেলতে চাই। ছোট বেলায় আমি এ স্বপ্নটাই দেখতাম। যখন আমি ওই ক্লাবে গিয়েছিলাম মনে হচ্ছিল আমি প্রথম শ্রেণির ফুটবলই খেলছি।

১৩ বছর বয়সে নিউ ওয়েলের সেই ক্লাবটি ছেড়ে বার্সেলোনায় আসেন মেসি। শৈশবের ক্লাবে ফিরে যাওয়ার ইচ্ছে থাকলেও পুরোপুরি নিশ্চিত নন তিনি। তবে ক্যারিয়ার শেষ হওয়ার আগেই তিনি ক্লাবটিতে ফিরে যেতে চান।

মেসি বলেন, আমি বলতে পারবো না ফিরে যাচ্ছি। কারণ আমি জানি না সামনে কী ঘটতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বার্সেলোনা ছেড়ে যে ক্লাবে যেতে চান মেসি

আপডেট সময় ০৪:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭