ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম জয় পেল চিটাগাং ভাইকিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল চিটাগাং ভাইকিংস।   তাসকিন আহমেদের বোলিং নৈপুণ্যে ১১ রানে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পেয়েছে চিটাগাং।

দিনের শুরুতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রান করে চিটাগাং। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোচট খায় রংপুর। দলীয় ২ রানেই ফিরে যান ক্যারিবীয় ব্যাটসম্যান জনসন চার্লস (১)। দ্বিতীয় ওভারে শুভাশীষ রায়ের শিকার হন ১১ রান করা জিয়াউর রহমান। মোহাম্মদ মিথুন  ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরুর পর ১৫ বলে ২৩ রান করে রেইসের বলে উইকেটকিপার লুক রনকির গ্লাভসবন্দি হলে শঙ্কায় পড়ে যায় রংপুর। রবি বোপারা আর শাহরিয়ার নাফীস মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করতে থাকেন।

তখনই মঞ্চে আবির্ভার তাসকিন আহমেদের। পর পর তিন বলে শাহরিয়ার নাফীস (২৬), শেনওয়ারি (০) এবং থিসারা পেরেরাকে (০) প্যাভিলিয়নে পাঠান সদ্য বিবাহিত এই তরুণ পেস তারকা। তানবীর হায়দারের তালুবন্দী হয়ে তাসকিনের চতুর্থ শিকার হন (আসলে তৃতীয়) লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা (১১)।

অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চেষ্টা করেছিলেন। কিন্তু ১২ বলে ১ বাউন্ডারিতে  ১৩ রান করে রেইসের বলে মিসবাহর হাতে ধরা পড়েন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রানে শেষ হয় রংপুরের ইনিংস।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে চিটাগং ভাইকিংস। সৌম্য সরকারকে ব্যাটিং তাণ্ডবে ছাড়িয়ে যান লুক রনচি। ৫৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে রংপুর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বলে সৌম্য সরকার (৭) জিয়াউর রহমানের তালুবন্দি হলে। দ্বিতীয় সাফল্যেও ভূমিকা আছে জিয়াউরের। সৌম্যর বিদায়ের পর আরো ধ্বংসাত্মক হয়ে উঠেছিলেন রনচি। শেষ পর্যন্তে রবি বোপারার ৩৫ বলে ৭ চার এবং ৭ ছক্কায় গড়া রনচির ৭৮ রানের ইনিংসটি শেষ হয়ে জিয়াউরের তালুবন্দি হয়ে।

রনচির বিদায়ের পর একটু ব্যাকফুটে চলে যায় চিটাগং। ২০ রান করা মুনারাবিরাকে বোল্ড করে দ্বিতীয় শিকার ধরেন বোপারা। ইনিংসের ১৬তম ওভারে থিসারা পেরেরার বলে লুই রিসের (১০) ক্যাচ সীমানার ওপর দাঁড়িয়ে অপূর্ব দক্ষতায় তালুবন্দি করেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান তুলতে সক্ষম হয় চিটাগং ভাইকিংস। বল হাতে ২টি উইকেট নিয়েছেন রংপুরের রবি বোপারা আর ১টি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি এবং থিসারা পেরেরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম জয় পেল চিটাগাং ভাইকিংস

আপডেট সময় ০৫:৫৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭