ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটের ২০৫ রানের বড় সংগ্রহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথম দুই ম্যাচে দুর্দান্ত দুই জয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে সিলেট সিক্সার্স। আর প্রথম ম্যাচ হেরে যথেষ্ট ব্যাকফুটে রয়েছে রাজশাহী কিংস। সেদিক থেকে ফুরফুরে মনোবল নিয়ে তৃতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) মাঠে নেমেছে সিলেট।

আর তারা কতটা ফুরফুরে মেজাজে ছিল, তার প্রমাণ মেলে তাদের রানের পাহাড় দেখলেই। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২০৫। যা এবারের আসরের এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ। ফলে রাজশাহীকে জিততে হলে করতে হবে ২০৬ রান।

টস হেরে সিলেটের হয়ে ওপেন করতে আসেন উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচার। দু’জনে মিলে ১০১ রানের জুটি গড়েন। যা সিলেটকে বড় সংগ্রহের পথে অনেকখানি এগিয়ে দেয়।

ওপেনিং জুটির ফ্লেচার ৪৮ রানে আউট হয়ে ফিরে যাবার অল্প সময়ের মধ্যেই বিপিএলের এবারের আসরের টানা তৃতীয় হাফসেঞ্চুরি তুলে নিয়ে উপুল থারাঙ্গাও (৫০) সাজঘরে ফেরেন। সিলেটের হয়ে তৃতীয় সর্বোচ্চ করেন গুনাথিলাকা। ২২ বল খেলে তিনি ৪২ রানের ঝলমলে একটি ইনিংস খেলেন।

রাজশাহীর হয়ে ক্যাসরিক উইলিয়ামস ৪ ওভার বল করে দুটি উইকেট নিয়েছেন। ফরহাদ রেজা ও ফ্রাঙ্কালিন একটি করে উইকেট পেয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিলেটের ২০৫ রানের বড় সংগ্রহ

আপডেট সময় ০৯:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭