ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

কানাইঘাটে মাটিচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নাহিদ আহমেদ (১৩), শাকিল আহমেদ (১৬), মারুফ (১৭), শুক্কুর আলী (৪০), জাকির ও আব্দুল কাদির। নিহতরা সবাই বাংলাটিলা গ্রামের বাসিন্দা। হতাহত ব্যক্তিদের পুরো পরিচয় এখনো জানা যায়নি।

কানাইঘাট থানার ওসি আবদুল আহাদ বলেন, নদীর তীরবর্তী বাংলাটিলার এলাকায় পানি কমে যাওয়ায় মাটির নিচ খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। সকালে ওপর থেকে বড় এক টুকরো পাথর ধসে পড়ে। এতে ১৪ জন শ্রমিক মাটিচাপা পড়ে। পরে স্থানীয়রা চারজনের মরদেহ উদ্ধার করেছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুপুর ১টা পর্যন্ত ৬ শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

তিনি আরো জানান, ঘটনাস্থলে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় প্রশাসন তৎপরতা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কানাইঘাটে মাটিচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৬

আপডেট সময় ০৮:৩৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭