ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুবিধাবঞ্চিত মানুষের পাশে ঐশ্বরিয়া

আকাশ বিনোদন ডেস্ক:

১৯৯৪ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মঞ্চেই ঐশ্বরিয়া রাই বচ্চন কথা দিয়েছিলেন, মানুষের জন্য কাজ করবেন, কাজ করবেন শান্তির জন্য। বিশ্বসুন্দরীর মুকুট জেতার পর তিনি তাঁর কথা রেখেছেন। সব সময় নিজের সেরাটা দিয়ে মানবসেবা করছেন এই বলিউড তারকা। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ২০১৪ সালে ‘মিস ওয়ার্ল্ড ফাউন্ডেশন’ ঐশ্বরিয়াকে বিশেষ সম্মাননা দেয়।

১ নভেম্বর এই তারকা ৪৪ বছরে পা রেখেছেন। জন্মদিনে উপহার হিসেবে তিনি ভারতের এক হাজার দুস্থ শিশুর এক বছরের খাবারের খরচ দেওয়ার দায়িত্ব নিয়েছেন। অন্নমিত্র ফাউন্ডেশনের ‘মিডডে মিল’ প্রকল্পের অধীনে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুর এক বছরের খাবারের জন্য ঐশ্বরিয়া অর্থ দেবেন। প্রকল্পটি আন্তর্জাতিক সংস্থা ইসকনের অন্তর্ভুক্ত।

এই সংস্থার একজন কর্মকর্তা জানান, অন্নমিত্র নামের ওই প্রকল্পের অধীনে মুম্বাই ও মুম্বাই-সংলগ্ন এলাকার ৫০০ স্কুল এবং পুরো মহারাষ্ট্রের দুই হাজার স্কুলের শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এই প্রকল্প শুরুতে ৯০০ শিশুর জন্য খাবার তৈরি করেছে। এখন তারা ভারতের সাতটি রাজ্যের ১২ লাখ স্কুল শিক্ষার্থীর মধ্যে পুষ্টিকর খাবার সরবরাহ করছে।

ঐশ্বরিয়া আরও অনেক দাতব্য কাজের সঙ্গে জড়িত। ২০০৪ সালে তিনি ভারতের দুস্থ ব্যক্তিদের সাহায্যের লক্ষ্যে নিজের নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। একই বছর সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি অর্থ সংগ্রহ তহবিলে অবদান রেখেছিলেন। ‘আই ব্যাংক অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র সদস্য হয়ে তিনি মরণোত্তর চক্ষুদানের ঘোষণা দেন। ভারতের উত্তর প্রদেশে সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য একটি স্কুলে নিয়মিত অর্থ সাহায্য দেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এ রকম আরও অনেক সেবামূলক কাজের সঙ্গে তিনি জড়িত।

মানবসেবায় অবদান রাখার জন্য ঐশ্বরিয়াকে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইডসের শুভেচ্ছাদূত করা হয়েছে। এই অভিনেত্রী তাঁর একমাত্র মেয়ে আরাধ্যর জন্মদিনে সুবিধাবঞ্চিত শিশুদের পোশাক ও খাবার উপহার দেন। শুধু সৌন্দর্য আর মেধায় নয়, সমাজসেবার জন্যও বিশ্বে ঐশ্বরিয়া এক অনবদ্য উদাহরণ। হিন্দুস্থান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুবিধাবঞ্চিত মানুষের পাশে ঐশ্বরিয়া

আপডেট সময় ০৫:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭