ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের দলীয় প্রভাবমুক্ত ফ্যামিলি কার্ড বাস্তবায়নের নির্দেশ অর্থমন্ত্রীর মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাব: অর্থমন্ত্রী ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের জনগণ আধিপত্যবাদের কাছে মাথানত করেনি, করবে না: গোলাম পরওয়ার ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

গ্রিসে প্রথমবারের মত রেমিট্যান্স ডে পালন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গ্রিসের নেয়া মানোলদায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে উৎসাহিত করতে বাংলাদেশ দূতাবাস গত শনিবার প্রথমবারের মত ‘রেমিট্যান্স ডে’ পালন করে। একই দিন সংশ্লিষ্টদের পাসপোর্ট বিতরণ ও অন্যান্য কন্স্যুলার সেবাও প্রদান করা হয়।

এ দিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এথেনস্থ ন্যাশনাল ব্যাংক লি. মানি ট্রান্সফার এসএ, গ্রিস প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে এথেন্স থেকে ২৫০ কিলোমিটার দূরে নিয়া মানোলদায় একটি অস্থায়ী বুথ স্থাপন করে। উক্ত বুথ থেকে প্রবাসীরা বাংলাদেশে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ করেন।

গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন নিয়া মানোলদায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

তিনি প্রবাসী বাংলাদেশিদের রূপকল্প ২০২১ এবং রূপকল্প ২০৪১- এর লক্ষ্য অর্জনের জন্য বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

দূতাবাসের উদ্যোগে গত মার্চ মাস থেকে এথেন্স, গ্রিস হতে প্রতি মাসে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের কার্যক্রম চালু আছে। প্রবাসী বাংলাদেশিরা এ কার্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছেন এবং দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছেন। নেয়া মানোলদায় এ কর্মসূচির সমন্বয় করেন দূতাবাসের কাউন্সিলর (শ্রম) ড. সৈয়দা ফারহানা নূর চৌধুরী।

নেয়া মানোলদায় ‘রেমিট্যান্স ডে’ পালনের সময় সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, সংস্কৃতি কর্মী এবং দূতাবাসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। আগামী ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবসে গ্রিস হতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী বাংলাদেশিদের পুরস্কৃত করবে বাংলাদেশ দূতাবাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ বাজেট বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক: জিএম কাদের

গ্রিসে প্রথমবারের মত রেমিট্যান্স ডে পালন

আপডেট সময় ০৫:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭