ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন, সাত দিনই শুক্র-শনি

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা পরিষদ। তালিকা অনুযায়ী ২২ দিন সরকারি ছুটির মধ্যে সাত দিনই পড়েছে বন্ধের দিন শুক্র ও শনিবার। আজ সোমবার সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি আট দিন। শফিউল আলম আরো জানান, সাধারণ ছুটি ১৪ দিনের মধ্যে চার দিন ও নির্বাহী আদেশে ছুটি আট দিনের মধ্যে তিন দিন শুক্র ও শনিবার পড়েছে। তাই ২২ দিনের মধ্যে সাত দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। এর আগে বৈঠকে ওয়েজ আর্নার্স বোর্ড আইন, ২০১৭-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা।

আজকের বৈঠকে শেখ হাসিনা বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী হিসেবে বিখ্যাত সাময়িকী ফোর্বসে অবস্থান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মন্ত্রিসভার সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন, সাত দিনই শুক্র-শনি

আপডেট সময় ০৪:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭