ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গাদের দেখতে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা এবং রোহিঙ্গাদের দেখতে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েল। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ এ কথা জানান।

এদিকে, ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রও রোববার দৈনিক আকাশের কাছে একথা নিশ্চিত করেছে। ইউরোপের শক্তিশালী দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফর রোহিঙ্গা সংকট নিরসনে দেশটির পক্ষ থেকে শক্তিশালী বার্তা। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। তারপর এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে মিয়ানমার যাবেন।

পায়রা ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্লান্ট প্রকল্প সংলগ্ন এলাকায় ৩৬০০ মেগাওয়াট এলএনজি টু পাওয়ার প্রকল্প বাস্তবায়নে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং সিমেন্স জার্মানির মধ্যে চুক্তি স্বাক্ষর করতে বিদ্যুৎ ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জার্মানির রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে যে মানবিক ভূমিকা পালন করেছে, তা সারা বিশ্বের জন্য অনুকরণীয়। জার্মানি সবসময়ই বাংলাদেশের সঙ্গে আছে। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যু পর্যবেক্ষণ করতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গাব্রিয়েল আগামী ১৯ নভেম্বর ঢাকায় আসবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

রোহিঙ্গাদের দেখতে আসছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭