ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে ৮`শ কোটি টাকা ঋণ সহায়তা দেবে

অাকাশ জাতীয় ডেস্ক:

বিশ্বব্যাংক বাংলাদেশকে প্রায় ১০০ মিলিয়ন ডলার (সাড়ে ৮শ’ কোটি টাকা) ঋণ সহায়তা দিতে যাচ্ছে। পোশাক খাতের বাইরে চারটি সম্ভাবনাময় রপ্তানি খাতের অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিও ফান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান সৃষ্টি বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাংক বাংলাদেশের সাথে ধারাবাহিকভাবে কাজ করে যাবে।

চলতি বছরের জুলাই মাসে বিশ্বব্যাংক স্বাস্থ্য খাত ও সরকারী কেনাকাটায় দুটি আলাদা প্রকল্পে বাংলাদেশকে ৫৭০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দেয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৫৯৬ কোটি ৪৮ লাখ টাকা।

এছাড়া গত সেপ্টেম্বরে রোহিঙ্গা সংকট মোকাবেলায় কোন প্রকল্প নিলে বাংলাদেশকে ৪০ কোটি ডলার বা ৩২`শ কোটি টাকা দিতে প্রস্তুত থাকার কথা জানান সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

বিশ্বব্যাংক বাংলাদেশকে সাড়ে ৮`শ কোটি টাকা ঋণ সহায়তা দেবে

আপডেট সময় ০৮:৫৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭