ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল

ঢাকা থেকে বিপিএল এগিয়ে আসছে আধ ঘণ্টা

আকাশ স্পোর্টস ডেস্ক:

শীত আসি আসি করছে। কোথাও কোথাও শীতের আবহ শুরু হয়ে গেছে। সন্ধ্যা নামার আগেই শিশির পড়া শুরু হয়। এমনই এক সময় অনুষ্ঠিত হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর। যারা শুরুটা হয়েছে এবার সিলেট থেকে। ইতিমধ্যেই দ্বিতীয় দিন পার করছে বিপিএলের এবারের মৌসুম।

সিলেট পর্ব শেষ হয়ে যাবে ৮ নভেম্বর। এরপর ঢাকায় শুরু হবে দ্বিতীয় পর্ব, ১১ নভেম্বর শনিবার থেকে। তবে, ঢাকা পর্ব শুরু হওয়ার আগেই সূচিতে পরিবর্তন আনতে যাচ্ছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। প্রতিদিনের খেলা আধাঘণ্টা এবং একঘণ্টা করে এগিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা পর্ব থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।

মূলতঃ সন্ধ্যার পর শিশির পড়ার কারণেই খেলা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। দ্বিতীয় ম্যাচ যেহেতু অনুষ্ঠিত হয় ফ্লাড লাইটের আলোয়। ওই ম্যাচে শেষে ফিল্ডিং করা দলের জন্য বোলিং করা খুবই সমস্যা হয়। কারণ, ওই সময় প্রচুর শিশির পড়ে। বোলাররা বলই গ্রিপ করতে পারে না তখন। বিপিএলের প্রথম দিন নিজেদের প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও বিষয়টা উল্লেখ করেছিলেন এবং খেলা এগিয়ে আনার দাবি জানিয়েছিলেন।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জাগো নিউজকে এ বিষয়ে তথ্য দিয়ে বলেন, ‘সন্ধ্যার পর যেহেতু অনেক বেশি শিশির পড়ে এবং দ্বিতীয় ম্যাচে যারা শেষে বোলিং করে, তাদের জন্য খুব সমস্যা হয়। এ কারণেই খেলা এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’

মল্লিক আরও জানান, ‘এই সিদ্ধান্ত বাস্তবায়ন সিলেটেই করতে চেয়েছিলাম; কিন্তু টিভি সম্প্রচারের বিষয় আছে। তাদের সাথে যেহেতু আগেই কথা হয়ে গিয়েছে। তবে আমরা ঢাকা গিয়ে খেলা আধঘণ্টা এগিয়ে আনবো। সে ক্ষেত্রে শুক্রবারছাড়া প্রতিদিন প্রথম ম্যাচ দেড়টায় এবং পরের ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।’

শুক্রবার জুমার দিন হওয়ার কারণে ওইদিনের খেলা আগের সূচিতেই, অথ্যাৎ দিনের প্রথমটা দুপুর আড়াইটা এবং শেষটা অনুষ্ঠিত হবে সোয়া সাতটায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান

ঢাকা থেকে বিপিএল এগিয়ে আসছে আধ ঘণ্টা

আপডেট সময় ০৬:০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭