ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস : দুর্যোগমন্ত্রী বন্যার বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে সরকার : রিজভী

সিলেটে আমেরিকান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেট নগরীর সুবিদবাজার ‘কর্ণার ভিউ’য়ে লিজা বেগম নামের আমেরিকান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বামীর পরিবারের পক্ষ থেকে মেয়েটি আত্মহত্যা করেছে মর্মে প্রচার করা হলেও তার বাবার বাড়ির লোকজন একে পরিকল্পিত হত্যা বলে অভিযোগ করেছে।

পুলিশ শুক্রবার মেয়েটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধূ বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মোহাম্মদপুরের তমসির আলীর মেয়ে। গত আগস্টে বড়লেখার হাটবন গ্রামের আমেরিকা প্রবাসী মাহতাবউদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের একমাস পর মাহতাব আমেরিকা চলে যান। এরপর থেকে লিজা মাহতাবের পরিবারের সঙ্গে সুবিদবাজার কর্নার ভিউয়ের ৭ম তলার একটি ফ্ল্যাটে বসবাস করতো। মাহতাব এর আগে একটি বিয়ে করে বলেও অভিযোগ ওঠে। সূত্র জানায়, স্ত্রীর অনুমতি নিয়ে বিয়ে করলেও লিজাকে ডিভোর্স লেটারে স্বাক্ষর করতে বলে মাহতাব। এই চাপ সহ্য করতে না পেরে লিজা আত্মহত্যা করে থাকতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

লিজার মামা ইকবাল আহমদ জানান, লিজাকে তার শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করেছে। কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, এটি হত্যা না আত্মহত্যা তদন্তের আগে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সিলেটে আমেরিকান প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭