ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

একজন পর্যটক ১১ জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, একজন পর্যটক দেশে আসলে অন্তত ১১ জন মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ একজন পর্যটক রিসোর্ট থাকে, হোটেল থাকে, কর্মচারীরা কাজ করে, বাজার থেকে জিনিস ক্রয় করে, বিমানে অথবা বাসে চলাচল করে, এভাবেই কর্মসংস্থানের সৃৃষ্টি হয়।

রোববার দুপুরে নড়াইল হাটবাড়িয়া জমিদারবাড়ি ইকোপার্কের মাস্টার প্লান-এর ফলক উন্মোচন এবং ‘পর্যটন শিল্পের সম্ভবনা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় আয়ে পর্যটন শিল্প বিশেষ অবদান রাখছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই অবদানের ক্ষেত্রে ব্যক্তি মালিককানাধীন রিসোর্ট, গলফ, হোটেল, মোটেলগুলো ভূমিকা পালন করছে। বাংলাদেশে এখন বিভিন্ন প্রান্তে হোটেল, মোটেল রিসোর্ট গড়ে উঠছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসে পর্যটন কেন্দ্রগুলোতে সময় কাটাচ্ছেন। এতে বৈদেশিক মুদ্রা দেশে আসছে।

সরকারের পক্ষ থেকে পর্যটন এলাকা করার জন্য সার্বিক সহযোগিতা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, নড়াইলের হাটবাড়ি ইকোপার্ক নির্মাণের জন্য আগামী অর্থ বছরে বরাদ্দ প্রদান করা হবে। যে প্রকল্প তৈরি করা হয়েছে এতে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় হবে।

জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরীরর সভাপতিত্বে নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা এস এ মতিন, নারী নেত্রী আঞ্জুমান আরা বেগম প্রমুখ বক্তব্য প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

একজন পর্যটক ১১ জন মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করে: মেনন

আপডেট সময় ০২:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭