ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএল ‘বয়কট’ করলেন মেয়র আরিফ

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে শনিবার। ‘টিকেট বিক্রিতে অব্যবস্থাপনা ও কাউন্সিলরদের পর্যাপ্ত টিকেট না দেওয়ায়’ সিলেটে বিপিএল বয়কট’র ঘোষণা দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মেয়র আরিফ বলেন, শুক্রবার রাত ১২টার দিকে তার বাসায় দুটি ভিআইপি টিকেট পাঠানো হয়েছে। এর আগে তার সাথে কোন যোগাযোগ করা হয়নি কিংবা কোন টিকেটও দেওয়া হয় নি। একারণে তিনি বিপিএল’র খেলায় যাবেন না।

তিনি আরো বলেন, সিটি করপোরেশনের ৩৬জন কাউন্সিলরদেরও বিপিএল আয়োজক কর্তৃপক্ষ কোন টিকেট দেননি। নেতাকর্মী ও কাউন্সিলররা পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ায় তিনি বিপিএল বয়কট করবেন।

উল্লেখ্য, এর আগে বিপিএল’র খেলা বয়কটের ঘোষণা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শনিবার মাঠে আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ যাননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপিএল ‘বয়কট’ করলেন মেয়র আরিফ

আপডেট সময় ১২:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭