ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান

৮০ লাখ টাকা এক পিৎজার দাম!

অাকাশ নিউজ ডেস্ক:

পিৎজা নামটা শুনলেই অনেকের জিভে জল আসে। কারণ চিজ, চিকেন অথবা রঙিন বাহারি সবজিতে ঠাসা এই ইতালিয়ান ডিশ যুবপ্রজন্মকে নিজের দিকে আকৃষ্ট করতে বেশ সফল। দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। ফলে মাসে দু-একবার পিৎজার স্বাদ পেতে ভালবাসেন ভোজনরসিকরাও। কিন্তু ইতালির তিন শেফ মিলে যে পিৎজা বানিয়েছেন, তার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

২০ সেন্টিমিটারের পিজ্জাটি দু’জনের খাওয়ার জন্য তৈরি করা হয়েছে। নাম লুইস থার্টিন (Louis XIII)। এবার আন্দাজ করুন তো, ঠিক কত দাম হতে পারে তার! সেই পিজ্জায় কামড় বসাতে গেলে আপনাকে খরচ করতে হবে বাংলাদেশি মুদ্রায় ৮০ লাখ টাকা।

শেফ রেনাতো ভায়োলা জানাচ্ছেন, Louis XIII পিৎজাটি তৈরি হতে সময় নেয় ৭২ ঘণ্টা। অর্থাৎ তিনদিন। এবং সেটি পরিবেশন করা হয় রেমি মার্টিন লুইস থার্টিন কনিয়্যাকের বোতলের সঙ্গে। যেটি বিশ্বের সবচেয়ে দামী মদের মধ্যে অন্যতম। আর সেই কারণেই পিৎজাটির দাম আকাশ ছুঁয়েছে।

এছাড়া পিৎজাটির বাকি উপকরণগুলির বেশিরভাগই ফ্রান্স ও ইতালি থেকে আমদানি করা হয়েছে। মারে নদীর থেকে সংগৃহীত অস্ট্রেলিয়ান পিঙ্ক সল্ট পিৎজার স্বাদ যেন আরো কয়েকগুণ বাড়িয়ে তোলে। ভাবছেন তো, ৮০ লাখ টাকা খরচ করে বড় বাংলো কিনে ফেলা যাবে, অথবা বেরিয়ে পড়া যাবে বিশ্বভ্রমণে। সেসব হতেই পারে। কিন্তু ভোজনরসিকদের অনেকেই নিশ্চয়ই এমন অমূল্য পিৎজার স্বাদ গ্রহণের জন্য অর্থ খরচে আপত্তি করবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

৮০ লাখ টাকা এক পিৎজার দাম!

আপডেট সময় ১১:৪৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭