ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নাইজেরিয়ার বিপক্ষে নেই মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

নাইজেরিয়ার বিপক্ষে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে বিশ্রামে থাকবেন দলের সেরা তারকা লিওনেল মেসি।

আর্জেন্টিনা জানিয়েছে, বিশ্বকাপের প্রাক প্রস্তুতি ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি। তবে তার ৩ দিন আগে আগামী ১১ নভেম্বর ২০১৮ বিশ্বকাপের স্বাগতিক দেশ রাশিয়ার বিপক্ষে মস্কোর লাইজানিকি স্টেডিয়ামে খেলবেন মেসি। সব প্রতিযোগিতা মিলে পাঁচবার নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামেন ম্যাজিক বয়। করেন ৬টি গোল।

বার্সেলোনায় এখন ব্যস্ত সময় পার করছেন মেসি। ক্রিসমাসের আগ পর্যন্ত বিরতিহীন সময় কাটাতে হবে ফুটবল জাদুকরকে। চলতি মৌসুমে বার্সার জার্সি গায়ে দুর্দান্ত খেলছেন তিনি। লা লিগায় ১০ ম্যাচে ১২ গোল করে গোলদাতাদের শীর্ষে রয়েছেন ওয়ান্ডারম্যান।

দীর্ঘদিন ধরে মেসির বিরুদ্ধে অভিযোগ, আর্জেন্টিনার জার্সিতে নাকি নিজের সেরাটা দিতে পারেন না তিনি।

এবার সেসব নিন্দুকদের দাঁতভাঙা জবাব দিয়েছেন। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে একাই আর্জেন্টিনাকে মূলপর্বে উঠিয়েছেন। জীবন মরণের শেষ ম্যাচে হ্যাটট্রিক করে দেশকে বিশ্বকাপের টিকিট পাইয়ে দেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাইজেরিয়ার বিপক্ষে নেই মেসি

আপডেট সময় ১০:৪১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭