ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় তুলার গোডাউনে আগুন সামষ্টিক চাপে বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত স্বাস্থ্যমন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি অর্থনীতির পুনর্গঠন অন্যতম অগ্রাধিকার: সংসদে অর্থমন্ত্রী নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

কাস্টমসে সিপাই থেকে মহাপরিচালকের নীল ইউনিফর্ম পরা বাধ্যতামূলক

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ কাস্টমসে বাধ্যতামূলক করা হয়েছে সিপাই থেকে কমিশনার ও মহাপরিচালক পর্যন্ত সবাইকে নীল রঙের নতুন ইউনিফর্ম পরিধান করা। আগামী ডিসেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। শনিবার অফিসার্স ক্লাবে আয়োজিত ‘সুশাসন, নৈতিকতা ও মূল্যবোধ’ বিষয়ক সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান চেয়ারম্যান মো. নজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সেপাই থেকে কমিশনার কিংবা মহাপরিচালক সবাই এখন থেকে নতুন ইউনিফর্ম পরবে। এটা বাংলাদেশ কাস্টমসের জন্য ইতিবাচক প্রতীক। এখন থেকে বাংলাদেশ কাস্টমস নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ‘পেশাদারিত্ব বৃদ্ধি করার জন্য নতুন এ ইউনিফর্ম ভিন্নমাত্রা যোগ করবে। আমি আশাবাদী এর মাধ্যমে সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পেশাদারিত্বে সহায়ক ভূমিকা পালন করবে।’

সেবার মান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব বৃদ্ধির জন্যই বাংলাদেশ কাস্টমসের রঙ ও স্বরূপ বদলানো হচ্ছে। সিপাই থেকে কমিশনার ও মহাপরিচালক পর্যন্ত এ ইউনিফর্ম পরিধানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে মেম্বার ও চেয়ারম্যানের জন্য ইউনিফর্ম অপশনাল রাখা হয়েছে।

এনবিআর সদস্য ও অ্যাসোসিয়েশন সভাপতি খন্দকার আমিনুর রহমান অনুষ্ঠানের সভাপতি ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালুকায় তুলার গোডাউনে আগুন

কাস্টমসে সিপাই থেকে মহাপরিচালকের নীল ইউনিফর্ম পরা বাধ্যতামূলক

আপডেট সময় ১২:৩১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭