ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত রংপুরে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর দেশে প্রথমবারের মতো সফল ভেনাস সাইনাস স্টেন্টিং, প্রশংসায় ভাসছেন ডা. হিমু জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সই, আয়োজক পাকিস্তান: শেহবাজ কোম্পানীগঞ্জে এক রাতে তিন বাড়িতে ডাকাতি ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকসই বাংলাদেশ বিনির্মাণে এআই’কে কাজে লাগাতে হবে : পানিসম্পদ মন্ত্রী

উত্তরাঞ্চলে সড়ক উন্নয়নে প্রায় ৮শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

অাকাশ জাতীয় ডেস্ক:

উত্তরাঞ্চলে সুষ্ঠু গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় ৭৯৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলী আহমেদ গতকাল বলেন, ‘প্রায় ৭৯৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ‘পিছিয়ে পড়া উপজেলাগুলোতে গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট ও অন্যান্য অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক ৭ বছর মেয়াদী এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।’

তিনি বলেন,‘আমরা গত জুন পর্যন্ত রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার ৫৩টি অনগ্রসর উপজেলায় ৩৬৫টি প্রকল্প বাস্তবায়ন করেছি।’ তিনি আরো বলেন, সড়ক সংযোগ উন্নয়নে এসব উপজেলায় ১০৬০ মিটার সেতু ও কালভার্ট নির্মাণের পাশাপাশি ১০৫.৭০ কিলোমিটারেরও বেশি উপজেলা সড়ক, ৩২৩ কিলোমিটার ইউনিয়ন সড়ক ও ৫০২.৭৪ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন করা হয়েছে।

গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের জীবন ও জীবনযাত্রার মান উন্নয়নে সড়ক যোগাযোগের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন ব্যবহার করে আমরা আমাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সুযোগ পেয়েছি।’

গ্রামীণ পর্যায়ে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় ইতোমধ্যে পরিবহন ব্যয় হ্রাস, বাজার-ব্যবস্থার উন্নয়ন, কৃষিপণ্যের উৎপাদন ও বাজারজাতকরণে সুবিধা হয়েছে বলেও উল্লেখ করেন চেয়ারম্যান রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জোড়াখুনের রহস্য উদঘাটন:স্ট্যাম্প চুরি করতে গিয়েই মা-মেয়েকে ছুরিকাঘাত

উত্তরাঞ্চলে সড়ক উন্নয়নে প্রায় ৮শ’ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন

আপডেট সময় ১২:২৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭