ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাখির কলতানে মুখরিত হাওরাঞ্চল

অাকাশ নিউজ ডেস্ক:

এখন হেমন্তকাল। এরই মধ্যে শীতের আমেজ শুরু হয়ে গেছে সবখানে। বিশেষ করে হাওরাঞ্চলে জেঁকে বসেছে শীত। সকালবেলার ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে হাওরের জনপদ। শীতের সঙ্গে কাঁধ মিলিয়ে আসতে শুরু করেছে অতিথি পাখি। বিস্তারিত জানাচ্ছেন তন্ময় আলমগীর-

jagonews24

সাইবেরিয়ার পরিবেশ পাখিদের প্রতিকূলে থাকায় ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে আসছে বাংলাদেশে। প্রকৃতিপ্রেমীরা পাখি দেখার জন্য ইতোমধ্যে ভিড় করছেন পাখির আশ্রয় কেন্দ্রগুলোতে। বিশেষ করে হাওরের বিস্তৃত জলরাশিতে। সেখানকার জনপদ অনুকূল হওয়ায় পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠেছে হাওরের পরিবেশ।

বিকেলে পাখির ঝাঁকের নয়নাভিরাম দৃশ্য বাড়িয়ে দিচ্ছে হাওরের সৌন্দর্য। প্রাণভরে উপভোগ করছেন অবকাশকালীন মানুষেরা। স্বচ্ছ পানির ঢেউয়ে হেমন্তের নীলাভ আকাশ ভেসে উঠলে পাওয়া যায় সাগরের দৃশ্য, পাখির ওড়াউড়ি আর কলতানে অন্যরকম আবেশ ছড়িয়ে দেয়।

আমাদের দেশে রয়েছে অসংখ্য হাওর। এরমধ্যে উল্লেখযোগ্য হলো মিঠামইনের মিঠামইন হাওর, অষ্টগ্রামের বাঙ্গালপাড়া হাওর, নিকলির ছাতিমচর হাওর, ইটনার বাদলা হাওর। সেসব হাওরে হাজার হাজার পাখির দৃষ্টিনন্দন উপস্থিতি উপভোগ করছেন দর্শনার্থীরা।

গোধূলিলগ্নে নীড়ে ফেরা পাখিদের গুঞ্জন আরো বেশি আকর্ষণীয়। এ যেন এক অন্যরকম প্রকৃতি। এ অনুভূতি অনেকদিন তরতাজা হয়ে থাকে হৃদয়ে। তাই প্রকৃতিপ্রেমীদের একবার হলেও ঘুরে আসা উচিত পাখির কলতানে মুখরিত কিশোরগঞ্জের হাওর থেকে।

লেখক: বাংলা প্রভাষক (খণ্ডকালীন), কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাখির কলতানে মুখরিত হাওরাঞ্চল

আপডেট সময় ০৪:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭