ঢাকা ০১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সিলেটকে ১৩৭ রানের টার্গেট দিলো ঢাকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ নামে বিপিএলের নতুন দল স্বাগতিক সিলেট সিক্সার্স।
প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি ঢাকা। দলীয় ২ রানেই প্রথম উইকেট হারায় তারা। আগের আসরে দুর্দান্ত ব্যাট করা ওপেনার মেহেদি মারুফ ফিরে যান শূন্য হাতে। মারুফের উইকেটটি নেন সিলেটে অধিনায়ক নাসির হোসেন।
প্রথম ওভারের শেষ বলে মারুফকে হারানোর পর প্রাথমিক ধাক্কা সামাল দেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। এই জুটি রানের চাকা সচল করে ফেলেন। তাতে বড় স্কোর গড়ার পথ তৈরি করছিলো ঢাকা। কিন্তু এবারও সিলেটকে উইকেটের শিকারের সাফল্য এনে দেন নাসির। ২৬ রানে থাকা লুইসকে নিজের দ্বিতীয় শিকার বানান সিলেটের দলপতি।
লুইস ফিরে যাবার ১০ রান পর আউট হন সাঙ্গাকারাও। ২৮ বলে ৩২ রান করেন তিনি। এরপর মোসাদ্দেক হোসেন ব্যক্তিগত ৬ রান করে দ্রুত ফিরলে ঢাকার ভরসা হয়ে উইকেটে জুটি বাধেন অধিনায়ক সাকিব আল হাসান ও ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। কিন্তু এই জুটিও হতাশ করেন। মাত্র ২২ রান যোগ করতে সমর্থ হন তারা। ৭ বলে ১১ রান করে থামেন পোলার্ড। বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন সাকিবও। ২১ বলে ২৩ রান করে আউট হন সাকিব।
শেষের দিকে দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্টের ১৩ বলে অপরাজিত ২০ রান ঢাকার সংগ্রহ ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রানে নিয়ে যায়। সিলেটের নাসির, আবুল হাসান ও লিয়াম প্লাংকেট ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা ডায়নামাইটস : ১৩৬/৭, ২০ ওভার (সাঙ্গাকারা ৩২, লুইস ২৬, সাকিব ২৩, প্লাংকেট ২/২০)।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটকে ১৩৭ রানের টার্গেট দিলো ঢাকা

আপডেট সময় ০৪:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭