ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

রিয়ালে যাবেন নেইমার!

আকাশ স্পোর্টস ডেস্ক:
দলবদলের রেকর্ড গড়ে চলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন নেইমার। সেই নেইমার নাকি আবার ফিরছেন স্পেনে। তবে ‍ন্যু ক্যাম্পে নয়, সান্তিয়াগো বার্নাব্যুতে। স্পেনের স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি আপাতত এমনই।
বার্সেলোনা ভিত্তিক পত্রিকা ডিয়ারি গোল এক প্রতিবেদনে জানায়, ‘মেসি মনে করেন রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নেইমার। গোপনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনাও সারছেন নেইমার।’ স্প্যানিশ এই ক্লাব থেকে রোনালদো চলে গেলে সেই শূন্যতা নাকি পূরণ করবেন এই ব্রাজিল তারকা।
এদিকে একদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়ে দিয়েছেন রিয়ালের সঙ্গে নতুন চুক্তি করতে ইচ্ছুক নন তিনি। আর এই দুটিকে একসঙ্গে মিলিয়েই হিসেব মিলিয়ে দিয়েছে সংবাদমাধ্যম। স্পেনের ফুটবলভিত্তিক গণমাধ্যম ডন ব্যালন বলেছে, ‘ব্রাজিলিয়ান এই তারকাকে রিয়ালে নিয়ে আসার জন্য তার বাবার সঙ্গে প্রাথমিক কথা সেরে রেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।’
রিয়াল অবশ্য শুরু থেকেই লেগেছিল নেইমারের পেছনে। ২০১৩ সালে ব্রাজিল ছেড়ে ইউরোপ আসার সময় তাকে বিশাল অঙ্কের অফারও দেয়া হয়েছিল রিয়ালের পক্ষ থেকে। কিন্তু নেইমার নিজেই বেছে নেন মেসির দল বার্সাকে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

রিয়ালে যাবেন নেইমার!

আপডেট সময় ০৪:২৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭