ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন নামঞ্জুর দিল্লিতে উপদেষ্টাকে প্রবেশে বাধা, পুরো ঘটনা জেনে পদক্ষেপ নেবে সরকার:পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিল্লিতে জাহেদ উর রহমান ইস্যুতে ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ২৫ হাজার নতুন মিডওয়াইফ নিয়োগের ঘোষণায় বাংলাদেশকে ইউএনএফপিএর অভিনন্দন কালের কণ্ঠ বেনজীরের দুর্নীতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল : চিফ প্রসিকিউটর ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত দেশজুড়ে ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের ঘোষণা কৃষিমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য

কানাডায় পুতিনের সহকারী নিষিদ্ধ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এক আইনজীবীকে হত্যার ঘটনায় পুতিনের ঘনিষ্ঠ সহকারীসহ ৩০ রুশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। ২০০৯ সালে সের্গেই মাগনিতস্কি নামের ওই আইনজীবী কারাবন্দি অবস্থায় নিহত হয়েছিলেন। এক খবরে এ তথন‌্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

শুক্রবার জারিকৃত ওই নিষেধাজ্ঞার ফলে কানাডায় ওই ৩০ রুশ কর্মকর্তার সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তারা দেশটিতে ভ্রমণ করতে পারবেন না। নতুন এক আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করলো কানাডা। এর আগে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘণের অভিযোগ এনেছিলো অটোয়া সরকার।

এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রাশিয়ার উচ্চপদস্থ তদন্ত কর্মকর্তা আলেকজান্দ্রে বাস্ত্রিকিন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ট সহকারীদের তিনি একজন। এর আগে মাগনিতস্কি হত্যার ঘটনায় ২০১৭ সালের জানুয়ারিতে তাকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

এ দিকে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে কানাস্থ রুশ দূতাবাস বলেছে, ‘এটি পুরোপুরি অযৌক্তিক ও নিন্দনীয়’।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

কানাডায় পুতিনের সহকারী নিষিদ্ধ

আপডেট সময় ০৩:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭