ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুরির অভিযোগে বস্তাবন্দি করে চার বছরের শিশুকে নির্যাতন

অাকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের রায়পুরে মোবাইল ফোন চুরির অভিযোগে চার বছরের শিশু পিয়াসকে বস্তাবন্দি করে নির্যাতন করার অভিযোগ উঠেছে একই এলাকার রাকিব হোসেনের বিরুদ্ধে। বুধবার রাতে গুরুতর আহত অবস্থায় পিয়াসকে উপজেলার বামনী এলাকায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তার চোখ, মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ কারণে তাকে রেফার করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকার রাকিব হোসেনের একটি মোবাইল ফোন কে বা কারা চুরি করে। ওই মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে বুধবার সন্ধ্যায় পিয়াসকে ডেকে নেয় রাকিব। পরে চুরির অপবাধ দিয়ে বস্তাবন্দি করে তাকে বেদম মারপিট করে।

পিয়াসের বাবা সোহেল জানান, তার চার বছরের সন্তানকে মোবাইল ফোন চুরির অভিযোগে একই এলাকার রাকিব তুলে নিয়ে বস্তাবন্দি করে নির্যাতন করে। পরে পিয়াসকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি ঘটলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ নির্মম নির্যাতনের বিচার দাবি করেন তিনি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান, নির্মম এ ঘটনার জন্যে অভিযুক্ত রাকিব হোসেনকে গ্রেফতারের অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুরির অভিযোগে বস্তাবন্দি করে চার বছরের শিশুকে নির্যাতন

আপডেট সময় ১১:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭