ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যুর কারণ হাম

অাকাশ নিউজ ডেস্ক:

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সম্মেলন কক্ষে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবদুল কালাম আজাদ জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের মধ্যম সোনাইছড়ির ত্রিপুরাপাড়া ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের কারণে। এই পাড়ার কোনো মানুষ সরকারি স্বাস্থ্যসেবা পায় না বললেই চলে।

আর এখানকার শিশুদেও কোনো দিন কোনো টিকাও দেওয়া হয়নি। তারা অপুষ্টিতে ভুগছিল এবং এর ফলে সংক্রমণ একজনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়েছিল। অপুষ্টির কারণে সংক্রমণ তীব্র আকার ধারণ করেছিল।অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ত্রিপুরা পাড়ায় মোট ৮৫ বাড়িতে ৩৮৮ জন মানুষ বাস করে। এরা কেউই হামের টিকা পায়নি। ৩৮৮ জনের মধ্য বয়সভেদে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ জন। এদের মধ্যে ৫ থেকে ৯ বছর বয়সি আক্রান্তের হার ৯২.৫ শতাংশ, ১ থেকে ৪ বছর বয়সি আক্রান্তের হার ৬১.৯ শতাংশ, নয় মাস বয়সিদের ৪০ শতাংশ, ৯ থেকে ১১ মাস বয়সিদের ২০ শতাংশ, ১০ থেকে ১৪ বছর বয়সিদের ১৫ শতাংশ, ১৫ থেকে ১৯ বছর বয়সিদের ১০ শতাংশ এবং ২০ বছরের উপরে বা নিচে ০.৯ শতাংশ।

এছাড়া, টিকা কর্মসূচি পরিচালিত হয় ওয়ার্ডভিত্তিক মাইক্রোপ্ল্যান অনুযায়ী। ত্রিপুরা পাড়া মাইক্রোপ্ল্যানে না থাকায় বাদ পড়ে আসছে। এ জন্য আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব ওয়ার্ডের টিকাদান মাইক্রোপ্ল্যান পর্যালোচনা করা হবে। কোন ছোট জনপদ বাদ গেলে সেগুলোকে এর অন্তর্ভুক্ত করা হবে।ত্রিপুরা পাড়া বর্তমান ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে আবুল কালাম আজাদ জানান, চিকিৎসাধীন রোগীদের সুচিকিৎসা চলছে। এলাকার বাসিন্দা বীরেন্দ্র ত্রিপুরার বাড়িতে অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইপিএইচএন কর্তৃক উক্ত পল্লীতে পুষ্টি কার্যক্রম পরিচালনা করা হবে। এইসঙ্গে ওই এলাকায় রোগ ব্যাধি ও স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে নিয়মিত পর্যাবেক্ষণ চলমান থাকবে। তিনি জানান, ত্রিপুরা পাড়ায় হামের সংক্রমণের লক্ষণ চলতি বছরের ২২ জুন প্রথম দেখা দেয়। সর্বোচ্চসংখ্যক আক্রান্ত শিশুর মধ্যে জ্বরের লক্ষণ দেখা দেয় ১০ জুলাই। প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ৮ জুলাই। চিকিৎসা পাওয়ায় ১২ জুলাইয়ের পর কেউ মারা যায়নি। মৃত নয় শিশুর বয়স ৩ থেকে ১২ বছরের মধ্যে।ঘটনা শোনার পর আইইডিসিআর এর টিম সেখানে গিয়ে ভর্তি রোগীদের রক্ত ও গলার নিঃসরণ এর নমুনা সংগ্রহ করে। ঢাকায় যথাক্রমে আইইডিসিআর ল্যাবরেটরি এবং জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও ও মিজলস ল্যাবরেটরিতে নমুনাসমূহ পরীক্ষা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাবরীনা ফ্লোরা, চট্টগ্রাম সিভি সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

সীতাকুণ্ডে ৯ শিশুর মৃত্যুর কারণ হাম

আপডেট সময় ০৮:০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭