ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লিভারপুলের দুর্দান্ত জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তিন-তিনটি গোল করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে লিভারপুল। দাপুটে জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার আশা ভালোভাবেই টিকিয়ে রেখেছে ইয়ুর্গেন ক্লপের দল।

চ্যাম্পিয়নস লিগে ‘ই’ গ্রুপের এই ম্যাচে মারিবোরকে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত করেছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা। দলের হয়ে একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ, এমরি ক্যান ও ড্যানিয়েল স্টুরিজ।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নামে অল রেডসরা। তবে পুরো ম্যাচে দারুণ আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় দলটি। এদিন প্রতিটি গোলই আসে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

৪৯ মিনিটে মিশরের স্ট্রাইকার সালাহ গোল করে প্রথমে দলকে এগিয়ে নেন। আর ৬৪ মিনিটে ক্যান করেন দ্বিতীয় গোল। আর খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে বড় জয় নিশ্চিত করেন স্টুরিজ।

৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

সেই সঙ্গে শেষ ষোলোতে খেলার ভালো আশা টিকিয়ে ‍রাখলো দলটি। স্পার্তাক মস্কোর মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরা সেভিয়া ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। স্পার্তাকের পয়েন্ট ৫, মারিবোরের ১।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

লিভারপুলের দুর্দান্ত জয়

আপডেট সময় ১২:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭