ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রোডম্যাপ নিয়ে মন্ত্রীদের কোন মন্তব্য নয় : প্রধানমন্ত্রী

অাকাশ নিউজ ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে বিষয়ে অতি উৎসাহী না হতে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘রোডম্যাপ ইসির বিষয়। এই রোডম্যাপ নিয়ে পক্ষে-বিপক্ষে আপনারা কোনও মন্তব্য করবেন না।’

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক মন্ত্রী বিষয়টি নিশ্চিত করেন।

রোডম্যাপ নিয়ে মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যেন একেক জন একেক ধরনের বক্তব্য না দেন, সেদিকেও নজর রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তাদের মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই রোডম্যাপ বাস্তবায়ন ও কার্যকারিতা দেখতে হবে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন। কাজেই আগে থেকে এ বিষয়টি নিয়ে কোনও ধরনের মন্তব্য করা ঠিক হবে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের আগাম বা অতিরিক্ত কোনও মন্তব্য না করার জন্যও নির্দেশনা দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

রোডম্যাপ নিয়ে মন্ত্রীদের কোন মন্তব্য নয় : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৩১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০১৭