ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৮

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে একটি বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শখানেক মানুষ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের লক্ষ্মৌর হাসপাতালে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ১ নভেম্বর ২০১৭ বুধবার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) একটি বিদ্যুৎকেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

বিস্ফোরণের পর বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়েছে। ৩০ বছরের পুরনো ওই বিদ্যুৎকেন্দ্রটির অবস্থান উত্তরপ্রদেশের রায়বরেলী জেলার উচ্চাহার শহরে। স্থানীয় সাংবাদিকরা জানান, সেখানকার একটি উৎপাদন লাইনের বয়লার পাইপ বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিবারকে দুই লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১৯৮৮ সালে ৫টি ইউনিট নিয়ে যাত্রা শুরু করে এই বিদ্যুৎকেন্দ্র। সে সময় প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ছিল ২১০ মেগাওয়াট। চলতি বছর এতে ষষ্ঠ ইউনিট যুক্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে তাপ বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১৮

আপডেট সময় ১২:০৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭