ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাপনই পুনরায় বিসিবি সভাপতি নির্বাচিত

আকাশ স্পোর্টস ডেস্ক:

আগেরদিনই নাজমুল হাসান পাপন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, ‘পরিচালক পর্ষদের প্রায় সব সদস্যের সঙ্গে কথা বলেছি। কেউ সভাপতি পদে নির্বাচন করতে চান না। তারা সবাই আমাকেই চায়। এখন পর্যন্ত সভাপতি নির্বাচনের জন্য তাদের একটাই প্রার্থী, সেটা হচ্ছি আমি। যদি সভাপতি প্রার্থী না থাকে তাহলে নির্বাচন হবে না। যেহেতু কোনো প্রার্থী নেই সেহেতু আমিই আবার হচ্ছি।’

মঙ্গলবার নির্বাচনের প্রক্রিয়া শেষে ২৫ পরিচালক নির্বাচিত হয়ে যাওয়ার পরই নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আজই (বুধবার) পরিচালকরা বৈঠকে বসবেন এবং সেখানেই নতুন সভাপতি নির্বাচন করা হবে। যেহেতু সভাপতি পদে আর কোনো প্রার্থী নেই, সুতরাং, নাজমুল হাসান পাপনই হচ্ছেন সভাপতি। এটা ছিল পুরোপুরি নিশ্চিত। সেই নিশ্চিত বিষয়টাকেই চূড়ান্ত রূপ দেয়া হলো আজ বিসিবির পরিচালক পর্ষদ নির্বাচনে।

বিসিবির নির্বাচনে ২০ পরিচালক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২ জন ছিলেন এনএসসি মনোনীত পরিচালক। বাকি তিন পদে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা থেকে নাঈমুর রহমান দুর্জয় এবং সৈয়দ আশফাকুল ইসলাম নির্বাচিত হন। আর বরিশাল থেকে নির্বাচিত হন, আলমগীর হোসেন আলো। নির্বাচনে পরাজয় বরণ করেন পাপনের প্রার্থী আবদুল আওয়াল চৌধুরী ভুলু।

জাতীয় দলের সাংসদ ও বিসিবির গত চার বছরের সভাপতি নাজমুল হাসান পাপনই পরবর্তী চার বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হলেন পুনরায়। তার কোনো বিরোধী প্রার্থীই ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপনই পুনরায় বিসিবি সভাপতি নির্বাচিত

আপডেট সময় ০৬:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭