ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অভাব অনটনে চিকিৎসা না করাতে পেরে গৃহবধূর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারীর কিশোরগঞ্জে শরিতোন বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। জানা গেছে, সংসারের অভাব-অনটনে চিকিৎসা না করাতে পেরেই তিনি এ পথ বেছে নেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শরিতোন ওই ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামের শারিরিক প্রতিবন্ধী রফিকুল ইসলামের স্ত্রী।

এ প্রসঙ্গে পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, শরিতোন বেগম দীর্ঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগছিলেন। স্বামী প্রতিবন্ধী হওয়ায় তারা খুব কষ্ট করে জীবনযাপন করতেন। তাদের একটি মেয়ে সন্তান আছে। বছর দুয়েক আগে তাদের যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে একমাত্র মেয়ের বিয়েও দিয়েছে। কিন্তু প্রতিবন্ধী স্বামী সঠিকভাবে আয় রোজগার করতে না পারায় শরিতোন মানুষের জমিতে কাজ করে সংসার চালাতেন।

শরিতোন র্দীঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগলেও অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে না পারায় ও গতকাল মঙ্গলবার ওষুধ কিনতে না পেরে রাত ১২ টার দিকে তার নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে। পরে এলাকাবাসীর মাধ্যমে খবরটি থানায় অবগত করলে রাত দুইটার দিকে পুলিশ এসে শরিতোনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ওসি বজলুর রশিদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নীলফামারী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অভাব অনটনে চিকিৎসা না করাতে পেরে গৃহবধূর আত্মহত্যা

আপডেট সময় ০৪:১০:১০ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭