ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডিএনসিসিতে ‘সুরে সুরে ডেঙ্গু প্রতিরোধ’ কার্যক্রমের উদ্বোধন বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বৃহত্তর পরিকল্পনা আছে : মাহদী আমিন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল কাতার-কুয়েত-আমিরাতে ড্রোন হামলা চলতি মাসে ৯ দিনে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ডলার পরিবারে মা একটি অপরিহার্য প্রতিষ্ঠান: মির্জা ফখরুল হামে মৃত্যু: ৩৫২ শিশুর প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রিট

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ-ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ আট বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এবার ২০১৮ সালে দেশের মাটিতে এমার্জিং কাপ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান। স্বাগতিকদের সঙ্গে এ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশসহ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভারত। লাহোরে এক প্রেস কনফারেন্সে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেসিডেন্ট নাজাম শেঠি এই কথা জানিয়েছেন।

সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও নাজাম শেঠি টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে প্রায় নিশ্চিত। এ নিয়ে গাদ্দাফি স্টেডিয়ামেই একটি বৈঠকে বসেছিলেন এসিসি কর্মকর্তারা।

এ নিয়ে নাজাম শেঠি জানিয়েছেন, আগামী বছরের এপ্রিলে টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছে পাকিস্তানের। আসরটি পাকিস্তানের একাধিক ভেন্যুতে হবে। এশিয়ার ছয় জাতির এই ইভেন্টে খেলতে ভারত আসবে কি না তা নিশ্চিত না। বাংলাদেশের অবস্থানও পরিষ্কার না। তবে মাঝে সময় আছে অনেক।

এমার্জিং কাপে সব দলেই কম বেশি জাতীয় দলের খেলোয়াড়রা থাকেন। মূলত এটি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট। ষষ্ঠ দলটিকে আসতে হবে বাছাই পর্ব থেকে।

২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসের ওপর লাহোরের রাজপথে সন্ত্রাসী হামলা হয়েছিল। তারপর থেকে পাকিস্তানে কোনো আন্তর্জাতিক দল খেলতে যায় না। একবার স্বল্পদৈর্ঘ্যের সফরে জিম্বাবুয়ে গিয়েছিল। এরপর এই বছরই পাকিস্তান সুপার লিগের ফাইনালটি হয় এই লাহোরে। সেখানেই ক’দিন আগে বিশ্ব একাদশের সাথে ৩টি ম্যাচ খেলে পাকিস্তান। বাংলাদেশের তামিম ইকবালও গিয়েছিলেন, বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন। এবার শ্রীলঙ্কা গেল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান কখনোই শত্রুর সামনে মাথা নত করবে না: পেজেশকিয়ান

পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ-ভারত

আপডেট সময় ১২:১৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭