ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন সৌম্য

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে ৪৭ ও ৪৪ রান করেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকার। এমন পারফরমেন্সের সুবাদে আইসিসি টি-২০ র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ১৯ ধাপ উন্নতি হয়ে তার। ৫৪৯ রেটিং নিয়ে ২৮তম স্থানে উঠে এসেছেন সৌম্য।

সদ্যই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সফরে একটি করে টেস্ট ও ওয়ানডে খেলার সুযোগ পান সৌম্য। ঐ দুই ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্টে ৯ ও ৩ রান করেন সৌম্য। বল হাতে ৫ ওভারে ২১ রান দিয়ে উইকেট শুন্য ছিলেন তিনি।

এরপর ওয়ানডে সিরিজের শুরু থেকে একাদশে সুযোগ পাননি সৌম্য। তবে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে পাওয়া সুযোগটা কাজে লাগাতে পারেননি তিনি। মাত্র ৮ রান করে ফিরেন সৌম্য।

তবে দু’টি টি-২০ ম্যাচে নিজেকে মেলে ধরেন সৌম্য। প্রথমটিতে ৩১ বলে ৪৭ ও দ্বিতীয়টিতে ২৭ বলে ৪৪ রান করেন তিনি। দু’ম্যাচে চল্লিশোর্ধ ইনিংস খেলতে পারায় র‌্যাংকিং উন্নতি হয় সৌম্য’র।

টি-২০ র‌্যাংকিং-এ বাংলাদেশের মধ্যে সবার উপরে আছেন সাব্বির রহমান। ৬০৫ রেটিং নিয়ে ১৫তমস্থানে রয়েছেন তিনি। টি-২০ র‌্যাংকিং-এর শীর্ষ ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৮১১ রেটিং সংগ্রহে আছে কোহলির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

র‌্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়েছেন সৌম্য

আপডেট সময় ১২:০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭