ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরের মাঠ ওয়েম্বলিতে নেই বেল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েম্বলিতে নিজের ঘরের মাঠে খেলতে পারছেন না গ্যারেথ বেল। আজ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে টটেনহাম হটস্পারের বিপক্ষে। অথচ টটেনহামের ঘরের ছেলে হয়েও সুযোগ মিলছে না ওয়েলস তারকা বেলের। কাফ (পায়ের গুল) ইনজুরি থেকে পুরোপুরি সেরে না উঠায় তাকে ১৯ জনের দলে রাখেননি রিয়াল কোচ জিনেদিন জিদান।

চোটের কারণে অবশ্য অনেক দিন ধরেই দলের বাইরে বেল। সর্বশেষ তিনি খেলেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রায় এক মাস আগে। তবে সোমবার দলের সঙ্গে অনুশীলনে দেখা যায় ওয়েলস তারকাকে। মনে হচ্ছিল, স্পারদের বিপক্ষে ম্যাচেই বিরতি কাটিয়ে ফিরবেন।

২০১৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে আসা বেল পুরোণো ক্লাবের বিপক্ষে খেলার জন্য মুখিয়েই ছিলেন। নিজের ঘনিষ্ঠ এক বন্ধুকেও সে ইচ্ছের কথা জানিয়েছিলেন তিনি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবরে জানা গেছে, এখনও মাঠে নামার মত ফিট হয়ে উঠতে পারেননি রিয়াল তারকা।

রিয়ালের ইনজুরির তালিকাটা দিনকে দিন বড়ই হচ্ছে। গোলরক্ষক কেইলর নাভাস কোস্টারিকার হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন। বার্নাব্যুতে টটেনহাম হটস্পারের বিপক্ষে ম্যাচের আগে সেরে উঠলেও পুরোণো ঝামেলা আবারও দেখা দিয়েছে তার।

শংকা আছে রাফায়েল ভারানেকে নিয়েও। সোমবার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি এই ফ্রেঞ্চ ডিফেন্ডার। রোববার জিরোনার বিপক্ষে লজ্জার হারের ম্যাচেও এক অর্ধে খেলেন তিনি। হটস্পারের বিপক্ষে ম্যাচে জিনেদিন জিদান সম্ভবত পাচ্ছেন না এই ডিফেন্ডারকেও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘরের মাঠ ওয়েম্বলিতে নেই বেল

আপডেট সময় ০৭:৪৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭