ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

‘হ্যালোউইন’-লুকে নেইমার!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বজুড়ে হ্যালোউইন উৎসব ঘটা করেই পালন করা হয়। এটি এমন একটি উৎসব, যার সঙ্গে জড়িত ভূত-প্রেত। শত শত বছরের পুরোনো এ উৎসবে অনেক সময় নিজেকেই ভূত-প্রেতের দেখতে চান উৎসবপ্রেমীরা। চেহারায় একটা ভয়ংকর লুক চাই-ই। নেইমারই বা বাদ যাবেন কেন! ব্রাজিলিয়ান সুপারস্টার হ্যালোউইনের আগেই তার নতুন চেহারার এক ছবি প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে নেইমারের পোস্ট করা ছবিটা বেশ ইন্টারেস্টিং। যেখানে চেহারাকে আড়াল করে নিজের চুলের নতুন রংটাকেই বেশি প্রাধান্য দিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। ছবিতে দেখা যাচ্ছে, পুরো মাথার চুলই সবুজ করে ফেলেছেন নেইমার। একটু ভূত-ভূত ভাবটা আসার জন্যই বোধ হয়!

তার চেয়েও বড় ব্যাপার সম্ভবত আলোচনায় থাকা। ব্রাজিলিয়ান সুপারস্টার কিছু না কিছু নিয়ে গণমাধ্যমের খবর হবেনই। রেকর্ড ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসা বলুন, কিংবা নতুন ক্লাবে এডিনসন কাভানির সঙ্গে রেশারেশি; একটার পর একটা খবরের শিরোনাম হয়েই যাচ্ছেন তিনি।

সর্বশেষ মার্শেইয়ের বিপক্ষে লাল কার্ড দেখে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর ফাঁকে দেখা করে এসেছেন বার্সেলোনার পুরোণো সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের সঙ্গে। যেখানে গিয়ে তিনি মেসি-সুয়ারেজদের নিজের ভাই বলে এসেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

‘হ্যালোউইন’-লুকে নেইমার!

আপডেট সময় ০৭:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭