ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ফিরলেন সাকিব-মুশফিকরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে দর্শকদের আগ্রহ কম থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে বেশ আশাবাদী ছিল পুরো বাংলাদেশ; কিন্তু শেষ পর্যন্ত তিন ফরম্যাটেই হোয়াইটওয়াশের স্বাদ পেয়েছে টাইগাররা। দুঃস্বপ্নের ৪৫ দিনের এই সফর শেষে সকাল ৮টায় ঢাকায় ফিরেছে সাকিব-মুশফিকরা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শুরু হয় টেস্ট দিয়ে। পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে প্রথম টেস্টে ৩৩৩ রানে হেরে যায় বাংলাদেশ। ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে দ্বিতীয় টেস্টে ছিল আরও বিবর্ণ। হারে ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধান।

টেস্টে ব্যর্থতার পর মাশরাফির হাত ধরে রঙিন পোশাকে ঘুরে দাঁড়াতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি ওয়ানডে দল। প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে ১০৪ ও শেষ ম্যাচে ২০০ রানে হেরে যায়।

এ সফরেই তিন অধিনায়কের যুগে প্রবেশ করে বাংলাদেশ। সাকিব নেতৃত্ব দেন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। প্রথম টি-টোয়েন্টিতে কিছুটা লড়াই করে ২০ রানে হারলেও শেষ ম্যাচে হারে ৮৩ রানে।

এদিকে দেশে ফিরে খুব বেশি বিশ্রাম পাচ্ছে না সাকিব-মুশফিকরা। আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দুই দিন বিশ্রাম নিয়েই ক্রিকেটাররা ব্যস্ত হয়ে যাবেন নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশে ফিরলেন সাকিব-মুশফিকরা

আপডেট সময় ১২:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭