ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাতে মাঠে নামবে মেসির বার্সা ও নেইমারের পিএসজি

আকাশ স্পোর্টস ডেস্ক:

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে বেশ কয়েকটি তারকায় ঠাসা ক্লাবের ম্যাচ রয়েছে। এই তালিকায় রয়েছে মেসির বার্সেলোনা ও নেইমারের পিএসজি।

রয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলাও।

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় একটা ৪৫ মিনিটে। রোমা-চেলসির খেলাটি সনি সিক্স, অলিম্পিয়াকস-বার্সেলোনার খেলাটি সনি টেন-১, ম্যানচেস্টার ইউনাইটেড-বেনফিকা খেলাটি সনি-২, পিএসজি-অ্যান্ডারলেক্ট খেলাটি সনি-৩, অ্যাটলেটিকো-ক্যারাবাগ খেলাটি সনি লাইভ ও স্পোর্টিং-জুভেন্টাসের খেলাটি দেখাবে সনি ইএসপিএন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচ জিতে আগেই পথটা পরিষ্কার রেখেছিল বার্সেলোনা। ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের শীর্ষে থাকা বার্সেলোনা আজ জিতলেই নকআউট পর্ব নিশ্চিত করবে। অবশ্য জুভেন্টাস-স্পোর্টিং ম্যাচ ড্র অথবা জুভেন্টাস জিতলে কেবল কাতালানরা নকআউট পর্বে খেলতে পারবে। না হলে আরও একটা ম্যাচের অপেক্ষায় থাকতে হবে মেসিদের।

এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদও। নকআউট পর্বে খেলতে হলে আজ আজারবাইজানের ক্লাব ক্যারাবাগের বিপক্ষে জিততেই হবে।

সি গ্রুপে চেলসি আজ মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব রোমার। ৭ পয়েন্ট নিয়ে এই গ্রুপে শীর্ষে আছে চেলসি। ৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রোমা এবং ২ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাটলেটিকো।

বি গ্রুপে আজ নকআউট পর্ব নিশ্চিত করতে পারে পিএসজিও। নেইমাররা আজ বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্টের মুখোমুখি হচ্ছে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এই গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা বায়ার্ন আজ স্কটিশ ক্লাব সেলটিকের মুখোমুখি হচ্ছে। এছাড়াও এ গ্রুপে ম্যানইউ-বেনফিকা ও ব্যাসেল-সিএসকেএ মস্কো মুখোমুখি হচ্ছে। এ গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানইউ। ব্যাসেল ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ও মস্কো আছে ৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাতে মাঠে নামবে মেসির বার্সা ও নেইমারের পিএসজি

আপডেট সময় ১১:৫৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭