ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভেট্টরির সর্বকালের সেরা একাদশে জায়গা পেলেন যারা

আকাশ স্পোর্ট ডেস্ক:

ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় চিরসবুজ শচীন, পন্টিং, ওয়ার্ন, মুরালি কিংবা সাঙ্গাকারা। তাদের আমলে ক্রিকেট মানেই এসব খেলোয়াড়ের দাপট আর রেকর্ডের প্রতিযোগিতা।

আজ তারা মাঠের বাইরে! তবে ভাবুন তো, যদি একই দলে শচীন, পন্টিং, দ্রাবিড়, গিলক্রিস্ট থাকে তাহলে কেমন হবে?

বাস্তবে এমনটি না হলেও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি তার সর্বকালের সেরা একাদশে এদের রেখেছেন।

ভেট্টরির দলে আছেন চার জন অস্ট্রেলিয়ান, তিন জন ভারতীয়, দক্ষিণ আফ্রিকা (দ্বাদশ সহ) ও শ্রীলঙ্কার দু’জন করে ক্রিকেটার। আর নিজ দেশ থেকে তিনি একজনকে নিয়েছেন।

ভেট্টরির সর্বকালের সেরা একাদশে ওপেনার হিসেবে আছেন রিকি পন্টিং ও রাহুল দ্রাবিড়। তিন নম্বর ব্যাটিংয়ে অধিনায়ক করে রাখা হয়েছে বিরাট কোহলিকে। চার থেকে ছয়ে ব্যাটিংয়ে আছেন যথাক্রমে এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার ও কুমার সাঙ্গাকারা।

পাশাপাশি উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আছেন অ্যাডাম গিলক্রিস্ট। দুই স্পিনারের মধ্যে আছেন শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। পেসারদের মধ্যে আছেন গ্লেন ম্যাকগ্রা ও স্যার রিচার্ড হ্যাডলি।

দ্বাদশ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে জ্যাক ক্যালিসকে।

ড্যানিয়েল ভেট্টরির সর্বকালের সেরা একাদশ:
রিকি পন্টিং, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, স্যার রিচার্ড হ্যাডলি। জ্যাক ক্যালিস (দ্বাদশ ক্রিকেটার)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেট্টরির সর্বকালের সেরা একাদশে জায়গা পেলেন যারা

আপডেট সময় ১১:৫৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭