ঢাকা ১২:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে কলেজ ছাত্র খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে এসে খুন হয়েছেন এক কলেজছাত্র। রোববার উপজেলার সদর ইউনিয়নের গোসিংগা গ্রামে এ ঘটনা ঘটে বলে পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান।

নিহত জীবন বেপারি দশমিনা উপজেলার সাংকিপুরা গ্রামের জিতেন্দ্র বেপারির ছেলে। স্থানীয় উলানিয়া কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জীবন গলাচিপার উপজেলার উলানিয়া গ্রামে ভগ্নিপতির বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

সাহেব আলী পাঠান বলেন, গোসিংগা গ্রামের একটি মেয়ের সঙ্গে জীবনের ফেইসবুকে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। “শনিবার রাতে ওই মেয়ের সঙ্গে দেখা করতে আসে জীবন। সকালে সেখান থেকে ফেরার পথে একই গ্রামের মিন্টুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু তাকে মারধর করলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।”

ঘটনার পর থেকে মিন্টু মৃধা (৪২) পলাতক থাকলেও তার মেয়ে সোনিয়াকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি। স্থানীয় চৌকিদার মো. নুরুল ইসলাম বলেন, সকালে মিন্টুর বাড়ির উঠানে ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে কলেজ ছাত্র খুন

আপডেট সময় ০৪:৩২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭