ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে ঘুষের টাকাসহ ২ সরকারি কর্মচারী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঘুষের টাকাসহ হাতেনাতে আটকের পর ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের দুই কর্মচারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিয়ার রহমান খান জানান, রোববার সন্ধ্যায় তাদের এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন – জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ার মো. খলিলুর রহমান ও আতিকুর রহমান। ম্যাজিস্ট্রেট মতিয়ার বলেন, সালথা উপজেলার সালথা-ফরিদপুর সড়কের বর্ধিত অংশের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুই সহোদর ইউনুস মোল্লা ও ইব্রাহিম মোল্লার কাছ থেকে ঘুষ দাবি করেন ওই দুই কর্মচারী।

“গোপন খবরের ভিত্তিতে শহরের ঝিলটুলী এলাকার পানির ট্যাংকের মোড়ে ঘুষের টাকা নেওয়ার সময় তাদের হাতেনাতে ধরে ফেলা হয়। এ সময় তিন লাখ টাকাও জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়।”

তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে ঘুষের টাকাসহ ২ সরকারি কর্মচারী আটক

আপডেট সময় ০৪:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭