ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

মোশেলের পর ডুমিনিকে ফেরালেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা শিবিরে প্রথম আঘাত হেনেছেন টাইগার দলপতি সাকিব আল হাসান। ওপেনার মোশেলেকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর ডুমিনিকেও সরাসরি বোল্ড আউট করে ম্যাচের নিয়ন্ত্রণে চলে এসেছেন সাকিব।

পচেফস্টুমের সেনওয়েজ পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার দলপতি সাকিব আল হাসান। সাকিবের করা প্রথম ওভার থেকে ৯ রান তুলে নিয়ে শুরুটা ভালই করে প্রোটিয়ারা। তবে নিজের দ্বিতীয় ওভারে এসেই আঘাত করেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারের ৩য় বলে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার মোশেলে। ৫ বলে ৫ রান করেন তিনি।

এরপর ডুমিনিকে সাথে নিয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছিরেন হাশিম আমলা। তবে তাদের সে লড়াই বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় নি। দলীয় ৩৭ রানের মাথায় আবারও আঘাত হানেন সাকিব। ৮ বলে ৪ রান করে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন প্রোটিয়া দলপতি ‍ডুমিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেটে ৪৫ রান। ৩৪ রানে ব্যাট করছেন আমলা। অপরপ্রান্তে ব্যাট করা ডি ভিলিয়ার্সের সংগ্রহ ২ রান।

আগের ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দলে জায়গা হারিয়েছেন শফিউল ইসলাম। অন্তর্ভুক্ত হয়েছেন লিটন দাস। অপরদিকে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। ডি ককের জায়গায় খেলবেন মোশেলে। অপরদিকে প্রিটোরিয়াসকে জায়গা ছেড়ে দিয়েছেন প্যাটারসন।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, লিটন দাস এবং রুবেল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

মোশেলের পর ডুমিনিকে ফেরালেন সাকিব

আপডেট সময় ১০:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭