ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

খালেদার চোখের জলে গণতন্ত্র হালাল হবে না: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আদালতে চোখের জল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রে হালাল করে না, তার সব অপরাধ মাফ হয়ে যায় না। শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ঢাকা মহানগর জাসদ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আদালতের চোখের জল ফেললেই খালেদা জিয়ার শরীর থেকে আগুন সন্ত্রাসে পুড়িয়ে মারা মানুষের গন্ধ দূর হয় না। জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতা দখল, সামরিক শাসন, খুন, রাজাকার পুনর্বাসন হালাল হয় না। এছাড়া খালেদা জিয়া ভুল স্বীকার করেননি, তওবা পড়েননি, জনগণের কাছে মাফ চাননি। বরং তার আর জিয়ার সকল অপকর্মের সাফাই গেয়েই যাচ্ছেন।

তিনি আরো বলেন, গোটা দুনিয়া বলার পরও খালেদা জিয়ার হেদায়েত হয়নি। তিনি জঙ্গি আর যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়েই চলছেন। খালেদা জিয়া গণতন্ত্রের বিরুদ্ধ পথ, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে পথ, বাংলাদেশের বিরুদ্ধ পথেই হাটছেন। নির্বাচন খালেদা জিয়ার আসল উদ্দেশ্য না। তিনি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান এখন জাতির প্রধান চ্যালেঞ্জ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

খালেদার চোখের জলে গণতন্ত্র হালাল হবে না: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭