ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব কাপ্তাই বাঁধের ১৬ গেট খুলে দেওয়া হয়েছে আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: বিদ্যুৎমন্ত্রী চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেউ বিচ্ছিন্ন করতে পারবে না: মির্জা ফখরুল আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক

আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দশ বছর আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়। জঙ্গি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনতা পুলিশকে সহযোগিতা করেছে এবং আগে গ্রাম-পাড়া-মহল্লায় স্থানীয় মাতব্বরেরা যে সামাজিক কর্মকাণ্ড করতেন সেটাই এখন কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা করছেন বলেও মন্তব্য তার।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে এ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের গত ও চলতি এই দুই মেয়াদে পুলিশ বাহিনীতে ৮০ হাজার লোকবল নিয়োগ করা হয়েছে। জনবল বাড়াতে আরো লোকবল নিয়োগের প্রক্রিয়া অব্যাহত আছে। একইসঙ্গে পুলিশের লজিস্টিক সাপোর্ট বাড়ানো হয়েছে, যা দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাহায্য করছে।

তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জনগণের হৃদয় জয় করতে পেরেছে। কমিউনিটি পুলিশিং ব্যবস্থা যদি আরো জোরদার করা যায় তাহলে পুলিশের কাজে যেমন সহযোগিতা পাওয়া যাবে তেমনি সমাজে অনেক অপরাধ কমে যাবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আইজিপি এ কে এম শহীদুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের মতো মোনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি : ফজলুর রহমান

আগের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭