ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পুলিশকে জনসম্পৃক্ত করে দালাল ঠেকানো যাবে: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাহিনীটির বিভিন্ন কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করে থানা থেকে দালাল রোধ করা যাবে। কমিউনিটি পুলিশ দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর কাকরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

শহীদুল হক বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে অনেক সমস্যা থানা পর্যায়ে আসতে হয় না, এর আগেই সমাধান হয়ে যায়।

‘পুলিশ সম্বন্ধে মানুষের ভীতি ছিল ঔপনিবেশিক শাসনামলে, যার কারণে মাঝখানে কিছু দালাল সৃষ্টি হয়ে যায়। এই দালালগুলো থানায় দালালি করে, এরা মানুষকে এক্সপ্লয়েট (শোষণ) করে, নানানভাবে প্রতারণা কইরা মানুষকে হয়রানি করে’, বলেন আইজিপি।

‘কাজেই আমরা যদি সুধী সমাজের সাথে, এলাকায় ভালো জনগণ যারা আছে, তাদের সাথে পুলিশের সরাসরি সম্পৃক্ততা আছে, সরাসরি যোগাযোগ থাকে, তাহলে দালাল শ্রেণির সৃষ্টি হবে না’, যোগ করেন পুলিশপ্রধান।’

একই অনুষ্ঠানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জান মিয়া বলেন, আবার কেউ আগুন সন্ত্রাসের মতো কর্মকাণ্ড করতে চাইলে, তা রুখে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় ৮০ হাজার সদস্য পুলিশে যুক্ত হয়েছে। তিনি জানান, এই বাহিনীকে আধুনিক করতে সরকার কাজ করে যাচ্ছে।

কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘…একটা শান্তি ফিরে আসতে পারে সমাজে। সমাজে শান্তি ফিরে আসার মানে এই যে, ছোট-খাটো বিরোধগুলো যদি আমরা উৎসতেই শেষ করে দিতে পারি, তাহলে এগুলি নিয়ে মামলা-মোকদ্দমা…মানে একটা মামলা লাগলে আমাদের দেশে তো কয়েক বছর ধরে চলে; সেই জায়গাটা থেকে মানুষ যাতে পরিত্রাণ পায়, মূল উদ্দেশ্যটা ঠিক সেই রকমই্।’

এর আগে সকালে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

পুলিশকে জনসম্পৃক্ত করে দালাল ঠেকানো যাবে: আইজিপি

আপডেট সময় ০৫:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭