ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের ‘শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে’ মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম : মাহদী আমিন জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ আশুলিয়ায় সাংবাদিককে ডেকে নিয়ে হত্যাচেষ্টা

কাতালান সংসদ ভেঙে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বলেছেন যে, তিনি কাতালান সংসদ ভেঙে দিয়েছেন এবং সেখানে আঞ্চলিক নির্বাচন আহ্বান করা হয়েছে। শুক্রবার কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবিসি অনলাইনের এক খবরে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় বলেন, এ অঞ্চলের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য কাতালোনিয়ার ওপর প্রত্যক্ষ শাসন অব্যাহত রাখা প্রয়োজন ছিল। তিনি কাতালান নেতা কার্লোস পুজেমন এবং তাঁর মন্ত্রিসভার ওপরও খড়গহস্ত হয়েছেন। এর আগে কাতালান সংসদ একতরফাভাবে স্বাধীনতা ঘোষণার পক্ষে ভোট দেয়।

স্প্যানিশ সিনেট কাতালোনিয়ার স্বায়ত্তশাসন স্থগিত করার জন্য রাহয় সরকারের হাতে সাংবিধানিক ক্ষমতা প্রদান করেছে এবং মন্ত্রিসভার বৈঠক শেষে রাহয় এ ঘোষণা দেন। এ ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এমন কিছু হোক, সেটা কখনোই চাইনি।’ সেই সঙ্গে তিনি ‘অবাধ, সুষ্ঠু ও আইনি’ নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। আগামী ২১ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় প্রধানমন্ত্রী রাহয় কাতালান পুলিশ প্রধানকে বরখাস্ত করারও ঘোষণা দেন।

এদিকে, কাতালান সংসদ স্বাধীনতা ঘোষণা করার পক্ষে ভোট দেওয়ার পর হাজার হাজার মানুষ রাস্তায় রাস্তায় নেমে আসে। তারা বলেন যে, এই পদক্ষেপের মানে হচ্ছে তারা আর স্পেনের অধীনে নেই। কিন্তু স্পেনের সাংবিধানিক আদালত এটি অবৈধ ঘোষণা করতে পারে, যখন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশগুলো স্পেনের ঐক্যে সমর্থন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী

কাতালান সংসদ ভেঙে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:২৬:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭